28 August, 2026
Published by
Right and Justice Foundation
জাতিগত শংসাপত্র (Caste Certificate) বাতিল সংক্রান্ত সাম্প্রতিক ঘটনায় উবিসি সম্প্রদায়ের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে Right and Justice Foundation-এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইনি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে SLP এবং ভবিষ্যতে উচ্চতর আদালতে আইনসম্মতভাবে বিষয়টি উপস্থাপনের প্রস্তুতির কথা এই আবেদনে তুলে ধরা হয়েছে। ন্যায়বিচার, সাংবিধানিক অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের স্বার্থ রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য।